কুশুম্বা মসজিদ (Kusumba Mosque)

কুসুম্বা মসজিদটি  বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলার ৮ নং কুশুম্বা ইউনিয়নের কুসুম্বা গ্রামে  অবস্থিত সুলতানি আমলের একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। মসজিদটি প্রবেশদ্বারের উপরে স্থাপিত শিলালিপি হতে জানা যায় যে ১৫৫৮-১৫৫৯ খ্রিস্টাব্দে  এটি নির্মিত হয়েছিল।  বাংলায় আফগানদের শাসন আমলে  শুর বংশের শেষ দিকের শাসক গিয়াসউদ্দীন বাহাদুর শাহ এর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা জনৈক সুলায়মান মসজিদটি নির্মাণ করেন।  কথিত আছে জনৈক সুলায়মানের আসল নাম সুবল খান বা সাবর খান এবং তিনি একজন ধর্মান্তরিত মুসলমান। 

মসজিদটির মূল গাঁথুনি ইটের তৈরী হলেও এর বাইরের দেওয়ালের সম্পূর্ণ অংশ এবং ভেতরের দেওয়ালে পেন্ডেন্টিভের খিলান পর্যন্ত পাথর দিয়ে আবৃত। এর স্তম্ভ, ভিত্তিমঞ্চ, মেঝে এবং পাশের দেওয়ালের জালি নকশা পাথরের তৈরী। মসজিদের ভেতরে উত্তর-পশ্চিম কোনের স্তম্ভের ওপর একটি উঁচু আসন আছে। ধারণা করা হয়, এই আসনে বসেই তৎকালীন কাজী-বিচারকরা এলাকার বিভিন্ন সমস্যার সমাধান দিতেন ও বিচার কাজ পরিচালনা করতেন।

১৮৯৭ সালের ভূমিকম্পে মসজিদের তিনটি গুম্বজ নষ্ট হয়েছিল। পরে সেগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংস্কার করেন। পরবর্তীতে ২০১৭ সালে মসজিদের চতুর্দিকে এবং দিঘির পূর্ব পাড়ে ফুলের বাগান নির্মাণ ও আলোকসজ্জার কাজ করা হয়।







তথ্যসূত্রঃ উইকিপিডিয়া এবং বাংলাপিডিয়া -কুশুম্বা মসজিদ




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বাংলাক্লিপ নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url