শাহ নিয়ামতউল্লাহর সমাধি (Shah Niamatullah’s Tomb)
সূফী সৈয়দ নায়ামাতুল্লাহি-ই-ওয়ালি (রহ.) এর সমাধি, চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় । তিনি সতেরো শতকে বাংলার কাদেরিয়া গোষ্ঠীর একজন সুফি সাধক ছিলেন। তাঁর প্রকৃত নাম ছিল সৈয়দ জামালুদ্দীন মুহম্মদ। তাঁর পিতা সৈয়দ আতাউল্লাহ ছিলেন অত্যন্ত ধার্মিক ব্যক্তি এবং তাঁর পিতামহ সৈয়দ মোশাররফ হোসেন আকবরের রাজত্বকালে পারস্যের হানসি থেকে ভারতের দিল্লী প্রদেশের কার্নালে এসে বসতি স্থাপন করেন। এবং কার্নালে শাহ নিয়ামতউল্লাহর জন্ম। পরে তিনি গৌড়ের উপকন্ঠে (বর্তমান বাংলাদেশের শিবগঞ্জ উপজেলা) ফিরোজপুরে ধর্ম প্রচারের উদ্দেশ্যে আসেন এবং স্থায়ীভাবে আস্তানা স্থাপন করেন। বাংলার সুবাদার মোগল সম্রাট শাহজাহানের দ্বিতীয় ছেলে শাহজাদা শাহ সুজা তাঁকে অত্যন্ত সম্মান প্রদর্শন করতেন এবং তারনিকট বাইআত গ্রহণ করেন । ১৬৬৪ / ১৬৬৯ সালে তার ওফাতের পর তাকে ফিরোজপুরেই সমাহিত করা হয়।ফারসি ভাষায় নিয়মাতউল্লাহ অর্থ বিদ্যার সাগর।




অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url